Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বড়াইগ্রামে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

25.08.2016 Puza Sri Krisnoবড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় দিয়াড়পাড়া মন্দিরে আয়োজিত আলোচনা সভায় ধীরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, প্যানেল মেয়র মোহিত কুমার মজুমদার, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, মোয়াজ্জেম হোসেন বাবলু ও গোপাল কুমার দাস বক্তব্য রাখেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে লক্ষ্মীকোল মন্দির ও ভরতপুর মন্দিরে পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.