Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বড়াইগ্রামে হত্যা মামলার আসামী সহ গ্রেফতার ৪

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থানা ও বনপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার পলাতক আসামী শামসুল হক (৪২) সহ ৩ গাঁজা ব্য্বসায়ীকে গ্রেফতার করেছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি দয়াল কুমার ব্যাণার্জি জানান, গাজীপুরের কালিয়াকৈর থানার হত্যা মামলার ওয়ারেন্টি আসামী শামুসল হককে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রাম থেকে আটক করা হয়েছে। সে কুমরুল গ্রামের ভোলা সেখের ছেলে। পুলিশ জানায়, সে আন্ত:জেলা অপরাধ সংঘঠনের অন্যতম নেতা। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশি অভিযান চালিয়ে গাঁজা ব্য্বসায়ী আব্দুল মান্নান (২৭), শাহীন সেখ (২৮) ও জিয়াউর রহমানকে (৫৫) পূর্ণকলস ও গোপালপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.