Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বড় অভিনেত্রী হবার স্বপ্ন দেখছেন রংপুরের মেয়ে শীতল


বিনোদন ডেস্ক:
রংপুরের মেয়ে শারমিন শীতল একাধারে একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং মডেল।
দেশিও টিভি এবং অনলাইন মিডিয়ার উঠতি সুদর্শনা শিক্ষিতা স্মার্ট মেয়ে শীতল। মিডিয়াতে পা রেখে খুব অল্প সময়ের মধ্যেই দেশের সব গুনি অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন তিনি।
নাটক টেলিফিল্ম এবং শর্টফিল্মেও বেশ সুনাম তার ।এছাড়াও মডেলিং করে চলেছেন বিভিন্ন শিল্পীদের মিউজিক ভিডিওতে। অভিনয়ের হাতেখড়ি হয় জনপ্রিয় নাট্যনির্মাতা ” ইভান মল্লিক ” এর হাত ধরে।
ঘুঘু সাত্তার, ধাক্কা, মিষ্টার যুক্তবাদী,সেকেন্ড হ্যান্ড হাসবেন্ড, আক্কেল আলীর ব্যাক্কল পোলা ইত্যাদি জনপ্রিয় নাটকে অভিনয় করে সবার দৃষ্টি কেরেছেন শীতল।
মিষ্টি হাসির বিনয়ী মেয়ে শীতল জানায়, মিডিয়াতে বড় অভিনেত্রী হবার স্বপ্ন নিয়েই পা রেখেছেন তিনি। শুধু মাত্র মিডিয়াতে সময় দিতে পারবেনা বলেই বেশকিছু কর্পোরেট কোম্পানির চাকরীও ছেড়ে দেন তিনি।
শোবিজ অংগনে দিন দিন বেরে চলেছে শীতলের ব্যস্ততা। ছুটে চলেছেন সামনের দিকে।

Leave A Reply

Your email address will not be published.