Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বাড়ছে

vata

বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বাড়ছে। শুধু এসব ভাতাই বাড়ছে না, বাড়ানো হচ্ছে ভাতাভোগীর সংখ্যাও। ভিজিডি কর্মসূচির উপকারভোগী দুস্থ মহিলার সংখ্যাও বাড়ানো হবে। মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যাও বাড়ানো হবে। বাড়বে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা, বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা।

বয়স্ক ভাতা এবং ভাতাভোগীর সংখ্যা বাড়ানো হবে। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫ শতাংশ বাড়িয়ে ৩১ লাখ ৫০ হাজারে উন্নীত করা হবে। ভাতার হার ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হবে। বিধবা বা দুস্থ মহিলার ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা এবং ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ১১ লাখ ৫০ হাজারে উন্নীত করা হবে। ভিজিডি কর্মসূচির দুস্থ মহিলার সংখ্যা দুই লাখ ৫০ হাজার বাড়ানো হবে। বর্তমানে এই সুবিধাভোগীর সংখ্যা সাত লাখ ৫০ হাজার। মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ৯০ শতাংশ বাড়িয়ে পাঁচ লাখে উন্নীত করা হবে। পৌরসভার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি সম্প্রসারণ করা হবে। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হবে। এই ভাতাভোগীর সংখ্যা ২৫ শতাংশ বাড়ানো হবে।

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হচ্ছে। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা ১০০ টাকা বাড়ানো হচ্ছে। তারা বর্তমানে ৪০০ টাকা ভাতা পাচ্ছেন। বিডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.