Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভয় পেয়ে খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে – খন্দকার মোশাররফ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবন্দি সম্পর্কে মন্তব্য করে বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ব‌লে‌ছেন, বর্তমান সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। সেই কারণে আন্তর্জাতিকভাবে এই সরকার স্বৈরাচারী সরকার উপাধি নিয়ে এসেছে। …ভয় পায় বলেই খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে। শুধু যে তাকে কারারুদ্ধ করা হয়েছে তা নয় এ দেশের গণতন্ত্রকে কারারুদ্ধ করা হয়েছে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, জনসাধারণ বলছে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। আর অংশগ্রহণমূলক নির্বাচন মানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে নির্বাচন করতে হবে, তা না হলে সেটা নির্বাচন হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.