Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাংগায় দুধর্ষ ডাকাতি

মোঃ রবিউল ইসলাম ভাঙ্গা ফরিদপুর (প্রতিনিধি)

ফরিদপুরের ভাংগা উপজেলার পৌরসদরে পশ্চিম হাসামদিয়া গ্রামের শুক্রবার গভীর রাতে রাহাত সাংবাদিকএর বাড়ীতে ডাকাতির চেষ্টা করে মুখোশধারী একদল ডাকাত । দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক এর বাড়ীতে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করলে পরিবারে ও পার্শ্ববতী স্থানীয় লোকজন টের পেলে ডাকাত দেরকে ধাওয়া দিলে তাহারা পালিয়ে যায়। এবং পার্শ্ববতী গ্রাম পৌরসদরে ১ নং ওয়ার্ডে বাইশাখালী গ্রামের মৃত্যু শামসুল মিয়ার পুত্র আবুল বাসারের বাড়ীতে শুক্রবার রাত ০২.৩০ ঘটিকার দিকে ১৫/২০ জনের মুখোশধারী একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহ কর্তাকে এলোপাথারী মারধর করে ২ ভরি স্বর্ন অলংকার , নগদ টাকা সহ ২ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। আবুল বাশারের স্ত্রী বিউটি আক্তার চিৎকার দিলে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে ডাকাতকে ধরার চেষ্টা করলে একই গ্রামের মৃত রহম এর ছেলে শাহেদ আলী (৩৬) কে মুখে ডাকাতরা আঘাত করিলে ৩টি দাঁত ঝরে যায় এবং অন্য আরো ২ জন স্থানীয় জনতা আহত হইলে ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয় থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লা জানায় ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছায়। ঘটনা সংক্রান্তে থানায় লিখিত কোন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হইবে।

Leave A Reply

Your email address will not be published.