Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাংগায় ব্যাবসায়ীর লাশ উদ্ধারঃ

মোঃ রবিউল ইসলাম ভাঙ্গা ফরিদপুর (প্রতিনিধি)
ফরিদপুর জেলায় ভাংগা উপজেলার পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বিকাশ চন্দ্র সাহার লাশ উদ্ধার করেছে ভাংগা থানার পুলিশ। সে উক্ত উপজেলার চৌধুরী কান্দা সদরদী গ্রামের মৃত গোলক চন্দ্র সাহার পুত্র। জানা যায় বিকাশ চন্দ্র সাহা ভাংগা বাজার থানা রোডের প্রক্তন মুদি দোকান ব্যবসায়ী। সে গত বৃহস্পতিবার রাতে দোকান শেষ করে বাড়ী ফেরার পথে তার নিজ বাড়ীর সামনে দুর্বৃত্তরা হত্যা করে বাঁশ ঝাড়ের মধ্যে লাশ ফেলে রাখে,তার মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন রহিয়াছে। স্থানীয় লোকজন রাতে মৃত লাশ দেখে থানায় সংবাদ দিলে , লাশটি উদ্ধার করে ভাংগা থানা পুলিশ।
এ বিষয় ভাংগা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানায় , বিকাশ চন্দ্র সাহার লাশটি খবর পেয়ে রাতেই উদ্ধার করি। শুক্রবার সকালে লাশ টি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হইয়াছে।
নিহত পরিবারের পক্ষ হতে মামলার প্রস্ততি চলছে।

Leave A Reply

Your email address will not be published.