Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাংগায় সুষ্ঠভাবে এস. এস. সি ও দাখিল পরীক্ষা-২০১৭ অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে এস. এস. সি ও দাখিল পরীক্ষা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
এ বছর এস. এস. সি ও দাখিলে মোট ২৭৮৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও উপস্থিতির সংখ্যা ছিল মোট ২৭৬১ জন এবং মোট অনুপস্থিত ছিল ২৪ জন। মোট চারটি কেন্দ্রের মধ্যে তিনটি এস. এস. সি ও একটি দাখিল কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল কেন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে ১,৩৯৬ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ১৫ জন, কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৫৬০ জনের মধ্যে অনুপস্থিত ছিল দুই জন, এস. এ একাডেমীতে ৫০১ জনের মধ্যে অনুপস্থিত ছিল এক জন, একামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসায় ৩৫৫ জনের মধ্যে অনুপস্থিত ছিল ছয় জন। ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ হায়দার হোসেন জানান, ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ ও কাজী সামসুন্নেছা গার্লস স্কুলের মূল কেন্দ্র পাইলট স্কুলে কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.