Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাংগায় ১০ টাকার চাউল নিয়ে জালিয়াতি, ডিলারের ডিলারশীব বাতিল।

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি ঃDurniti-300x180
ফরিদপুরের ভাংগা উপজেলার চুমুরদী ইউনিয়নে ১০ টাকা কেজি চাল নিয়ে জালিয়াতির অভিযোগে আওয়ামীলীগ নেতার ডিলারশীব বাতিল করেছে প্রশাসন । বৃহস্পতিবার সকালে প্রশাসনের এক বৈঠকে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়ায় এই সিন্ধান্ত হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ হাসান হাবিব। একই সাথে ডিলারের কাছ থেকে সাড়ে সাত টন চাউল উদ্ধার করে ২৫০ কার্ডধারিকে বুঝিয়ে দেওয়া হয়। জানা যায় চুমুরদী ইউনিয়ন পূর্ব সদরদী গ্রামের লতিফ সিকদারের ছেলে চুমুরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাকিল সিকদারের নামে নির্ধারিত ১০ টাকা ধরে চালের ডিলারশীব ছিল । তিনি অক্টোবর মাসে সাড়ে সাত টন চাল উপজেলা খাদ্য গুদাম হতে উত্তোলন করে চাল দরিদ্র কার্ডধারিদের মাঝে বিতরণ না করেই বিদেশে চলে যান। এ বিষয়ে দরিদ্র কার্ডধারিরা বিক্ষোভ মিছিলসহ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেন। প্রশাসন তদন্ত করে ঘটনা সত্যতা পাওয়ায় সাকিল সিকদারের ডিলারশীব বাতিল করেন।

Leave A Reply

Your email address will not be published.