ভাঙ্গায় অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মীভূত, স্কুল ছাত্র নিহত
ভাঙ্গা,(ফরিদপুর ) প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর সদরে বাইশাখালি গ্রামে রবিবার গভীর রাতে অগ্নি কান্ডে ৪টি বসত ঘর ভস্মীভূত হয়েছে একই সাথে অগ্নি দগ্ধ হয়ে ছাব্বির মুন্সী (১২) নিহত হয়েছে। সে ১ নং মডেল সরকারী প্রাথমীক বিদ্যলয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র। নিহত ছাব্বির মুন্সী (১২) বাইশাখালী গ্রামের উক্ত উপজেলার আমির মুন্সীর ছেলে।
সোমবার সকালে ভাঙ্গা থানার পুলিশ পুরে যাওয়া বসত বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার জানান প্রতিবেশিদের সাথে শত্রুতার জের ধরে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়, অগ্নি কান্ডের কারন জানা যায়নি পরিবারের অভিযোগের ভিত্তিতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের রেজাউল হক জানায় গটনা স্থলে আসার আগেই স্থানীয় জনতা আগুন নিবিয়ে ফেলে। আগ্নিকান্ডে ১০ লাক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।