Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে এক জনের মৃত্যু

FB_IMG_1458197054141ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি রবিউল ইসলাম ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুটি গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে অগ্নিদগ্ধ হয়ে রায়হান মাতুব্বর (৪০) নামের এক লোকের মৃত্য হয়েছে। এ ছাড়াও এ অগ্নি কান্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানায়।
এলাকাবাসী সুত্রে জানা যায় , বৃহস্পতিবার ভোর রাতে মকরমপুটি গ্রামের একটি পোল্টি মুরগীর ফার্মে আগুন লেগে এ ঘটনার সৃষ্টি হয়।এলাকাবাসীর ধারনা বৈদ্যুতিক সর্টসার্কিট হতে আগুনের সুত্র হয়। রাত ৪.৩০ টার দিকে আগুন জ্বলতে দেখে গ্রামের মানুষ তা নিভাতে আসে এবং ভাঙ্গা ফায়ার সার্বিসে খবর দেয়। ফায়ার সার্বিস কর্মীরা খবর পেয়ে ঘটনা স্থলে এসে গ্রাম বাসীর সাহায্যে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ভিতরে থাকা রায়হান মাতুব্বরের অগ্নিদগ্ধ লাশ দেখতে পাওয়া যায়। রায়হান মকরমপুটি গ্রামের মহসিন মাতুব্বরের ছেলে।এ ছাড়াও উক্ত অগ্নিকান্ডে ফার্মের প্রায় এক হাজারের বেশী মুরগী পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মুল্য পাঁচ হাজার টাকার অধিক।

Leave A Reply

Your email address will not be published.