Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় অতিমাত্রায় নিশা করে যুবকের মৃত্যু

মোঃ রবিাউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে অতিরিক্ত নিশা করে আনন্দ কর্মকার(১৭)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিনগত মধ্যরাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু ঘটে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে হিন্দুধর্মের রীতি অনুসারে তাকে দাহ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আনন্দ কর্মকার উক্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের জামিনী কর্মকারের পুত্র,এরা ঘারুয়া মিত্রি বাড়ীতে ভাড়া থাকে। ঘটনার দিন এলাকার কিছু বখাটে বন্ধুদের সঙ্গে অতিমাত্রায় নিশা করে গুরুতর অসুস্থ্য হয়ে বাড়ীর সামনের রাস্তায় পড়ে থাকে। পরে রাত ৮টার দিকে স্থানীয়রা আনন্দকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে তিনটায় আনন্দের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.