Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় আঃলীগের বর্ধিত সভায় তুজারপুর ইউপি নির্বাচনে তৃনমুলের রায় পরিমল চন্দ্র সাহা

1452186922ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান। :
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলা ভাংগা উপজেলায় তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী খেলার মাঠে আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃনমূল নেতাদের রায় পরিমল চন্দ্র সাহা। জানা যায় আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুজারপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোননের জন্য চার জন প্রার্থী আবেদন করেছে। এরা হলেন পরিমল চন্দ্র সাহা ,মোঃ বাচ্চু ,সোহরাব ভ’ইয়া,ও সদ্য আওয়ামীলীগে যোগদানকারী গোলাম মওলা,এবিষয়ে তৃনমুল পর্যায়ে সকল নেতা কর্মীদের উপস্থিতে সকলের রায় জানতে চাইলে ৯৫% নেতা কর্মী পরিমল চন্দ্র সাহার পক্ষে রায় দেন। তুজারপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ আসলাম খান বলেন আমাদের এ রায় আমরা উপজেলা ও জেলা কমিটির নিকট পাঠিয়ে দেব আমরা আসা করব আমাদের রায় অনুযায়ী নৌকার নমিনেশন দিবেন এবং আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর নৌকাকে বিজয়ী করব। আর যদি টাকার বিনিময়ে নৌকাকে কেহ বিক্রি করে তবে আমরা তা মেনে নিব না।

Leave A Reply

Your email address will not be published.