Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় চালককে খুন করে মটরসাইকেল ছিনতাই

crime-1428118704ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বামনকান্দা নামক স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মটরসাইকেল চালক রিপন বেপারী (৩০)কে কুপিয়ে হত্যা করে মটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , শুক্রবার সকালে বামনকান্দা এলাকাবাসী রাস্তায় বের হলে মহাসড়কের পাশের খাদে একটি লাশ ও এক জনকে হাতপাঁ বাধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মহাসড়কের পাশ থেকে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে। এ সময় রাস্তার পাশে হাতপা বাধা অবস্থায় সোহেল হাওলাদার (৩০) নামক এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। সোহেল নিজেকে ঐ মটরসাইকেলের যাত্রী বলে দাবী করে। সে ঢাকা থেকে তার দেশের বাড়ি বরিশাল ফিরছিল।
সোহেল জানায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সে কাওড়াকান্দি থেকে শিবচর উপজেলার বড় কেশবপুর গ্রামের রিপনের মটরসাইকেল ভাড়া করে ভাঙ্গার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ১০.৩০ টার দিকে বামনকান্দা আসলে ৭/৮ লোক রাস্তায় রশি টানিয়ে মটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সোহেল ও রিপন দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে খাদের কিনারে নিয়ে যায় এবং হাতপা বেধে রেখে সোহেলের নিকট থাকা পনেরশত টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এছাড়া কয়েকজনে মোটরসাইকেল চালককে ফসলী জমির মধ্যে নিয়ে যায়। এর পর তারা চালককে হত্যা করে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে আটক করা হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের গায়ে কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসা করি অল্প সময়ের মধ্যে আমরা খুনিদের গ্রেপ্তার করতে পারবো।

Leave A Reply

Your email address will not be published.