Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) সাহেবের পবিত্র ফাতেহা শরীফ ২০১৭ আগামী ১লা মে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কেবলাজান হুজুরের আত্মাতিক উত্তসুরী পীরজ্বাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ও পীরজ্বাদা আলহাজ খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশক্রমে ফরিদপুরের ভাঙ্গায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার হামিরদী ইউনিয়নের ব্রাম্মনকান্দা এ.এস একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জাকের পার্টির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান যাদু মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, সাংবাদিক আবু নাসের হুসাইন ও মনির মোল্যা। অন্যদের উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বায়েজিদুর রহমান, সকল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও সম্পাদক বৃন্দ। এসময় মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফের সার্বিক সাফল্য কামনা করে মিলাদি-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ভাঙ্গায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

Leave A Reply

Your email address will not be published.