Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় তিন সাজা প্রাপ্ত আসামী ও এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাংগায় ওসি সৈয়দ আব্দুল্লার নেতৃত্বে বিষেশ অভিযানে ৪র্থ দিনে শনিবারে বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত তিন আসামী ও ৫২ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ভাংগা থানা পুলিশ। সাজা প্রাপ্ত গ্রেফতার কৃত আসামীরা হলেন ভাংগা উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আঃ মালেক মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩৫) সে নারী ও শিশু যৌতুক আইনের মামলায় তিন বৎসরের সাজা প্রাপ্ত আসামী। একই উপজেলার ৫ বৎসরের সাজা প্রাপ্ত আসামী মানিকদী গ্রামের দুলাল মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (২৬) ও ঋন খেলাফির ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী একই উপজেলার হাসামদিয়া গ্রামের খবির উদ্দিন এর ছেলে জাকির হোসেন (৩৫) কে গ্রেফতার করে ভাংগা থানা পুলিশ। সেই সাথে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধার পরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে দির্ঘল কান্দা গ্রামের ওহাব মোল্লার ছেলে রুবেল মোল্লা (২২)।রুবেল দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাদক ব্যবসা করে আসছিল।
এ বিষয়ে ভাংগা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, বিশেষ অভিযানে মাদকেরই ২১টি মামলা হয়েছে।ভাঙ্গা থানাকে মাদক মুক্ত রাখার যে প্রতিজ্ঞা আমি করেছি ভাঙ্গাবাসীকে নিয়ে সে লক্ষে কাজ করে যাব।

Leave A Reply

Your email address will not be published.