Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর:
ভাঙ্গা উপজেলার পীরেরচর বাজারের সামনের রাস্তায় বৃহস্পতিবার বেলা আনুমানিক ২টার সময় কয়েক দুর্বৃত্তের ছুরির আঘাতে প্রাণ হারিয়েছে এক যুবক এবং আহত হয়েছে ২ জন। এ সময় ক্ষুদ্ধ জনতা একজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পীরেরচর বাজারের মুরগী বিক্রেতা আক্তার খালাশি এবং বাহারা গ্রামের মামুনের মধ্যে কেরাম খেলা নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনার দিন দুপুর ২টার দিকে আক্তার খালাশিকে বাজার সংলগ্ন রাস্তায় একা পেয়ে বাহারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে রিপন, মামুনসহ ৮-৯ জন আক্তারকে কিল, ঘুষি ও ছুরি দিয়ে মারতে থাকে। এ অবস্থা দেখে তালকান্দা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে কাঁচামাল ব্যবসায়ী ফারুক ফকির (২৬) মারামারি ঠেকাতে গেলে মামুনের ছুরির আঘাত তার বুকের বাম পাশে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় জুয়েল নামের এক যুবকের হাত কেটে যায়। পীরেরচর গ্রামের নূর ইসলাম ফারুককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। আহত আক্তারকে ভাঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এলাকার উত্তেজিত জনতা মামুনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ মামুনকে আটক করে। এ ব্যাপারে ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মিরাজ হোসেন জানান, এস আই মজিবরকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। নিহতের পক্ষে এখনও কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.