Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় পুলিশের অভিযানে আটক ২১, ৩শ পিস ইয়াবা উদ্ধার

নওগাঁয়-ইয়াবা-ট্যাবলেটসহ-আটক-১ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি , রবিউল ইসলাম ঃ: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় সোমাবার দিবাগত রাতে ভাঙ্গা থানার পুলিশ বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে । এদের মধ্যে বিভন্ন মামলার আসামী ,জুয়াড়ী ও সন্দেহ জনক ভাবে ২০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া সোমবার রাতের এ অভিযানে ৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ডাকাত সর্দার মিরন মৃধা (৩৫) কে আটক করা হয়েছে। মিরন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের একরাম মৃধার ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন আটককৃতরা বিভন্ন মামলার আসামী আবার কয়েকজনকে সন্দেহমুলক ভাবে আটক করা হয়েছে। এদের কেউ জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Save

Save

Leave A Reply

Your email address will not be published.