Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় পৃথক ঘটনায় ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

lash-udhar

মাসুম আল ইসলাম, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রোববার রাতে পৃথক ঘটনায় এক গৃহবধু ও এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ দুটি মর্গে প্রেরন করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানায়, আলগী ইউনিয়নের পুর্ব আলগী গ্রামের জাহিদুল সর্দারের স্ত্রী রুমি বেগম(১৮) পারিবারিক কলহের কারনে গলায় ফাস দেয়। স্থানীয় জনগন ঘরের ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
অপরদিকে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া গ্রামের নারায়ন বিশ্বাষের মেয়ে অনিতা বিশ্বাষের লাশ ঘরের ভেতর দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সে রায়পাড় সদরদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিল। খবর পেয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করে। দুটি লাশেরই তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.