Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় প্রতিবন্ধী বালিকাকে ধর্ষনের চেষ্টা; গ্রেপ্তার-১

downloadভাঙ্গা থেকে , রবিউল ইসলাম ঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের রাজকান্দা গ্রামে রবিবার সন্ধায় রানা (২২) ও সাব্বির(১৮) নামের দুই বখাটে জোড় পুর্বক ধর্ষনের চেষ্টা করে এক প্রতিবন্ধী বালিকাকে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এ ঘটনার সহযোগী সাব্বির হোসেনকে গ্রেপ্তর করেছে।
বাক প্রতিবন্ধী বালিকার মাতা নাছিমা বেগম জানান রবিবার সন্ধা ৭ টার দিকে আমার মেয়ে তানজিলা (২০) টয়লেটে যায়। প্রায় ২০ মিনিট পার হলে সে না ফেরাতে আমি টয়লেটের দিকে যাই। সেখানে দেখি বদনা পড়ে আছে কিন্ত তানজিলা নেই। এ অবস্থায় তানজিলাকে খোজার জন্য বাড়ির সবাই বের হয়। নাছিমা বেগম জানান তিনি বাড়ি থেকে প্রায় ২শত গজ দুরে একটি ভিটায় গেলে দেখতে পান তানজিলাকে নিয়ে তাদের প্রতিবেশী জোয়াদ আলীর ছেলে রানা (২২) ধস্তাধস্তি করছে এবং জিন্নাত মাতুব্বরের ছেলে সাব্বির তাকে সাহায্য করছে। নাছিমার উপস্থিতি টের পেয়ে রানা ও সাব্বির দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। নাছিমা বলেন রানা আমার মেয়েকে জোড় করে তুলে নিয়ে ধর্ষন করেছে। রবিবার রাতেই নাছিমা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার শাখাওয়াত হোসেন বলেন প্রতিবন্ধী তানজিলার মাতা নাছিমা বেগম বাদী হয়ে থানায় একটি ধর্ষনের চেষ্টার মামলা করেছে। এ পর্যন্ত সহযোগী সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। তানজিলার বাবা ইউনুছ আলী জানান মামলা করায় সাব্বিরের বাবা জিন্নাত মাতুব্বর লোকজন নিয়ে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনার বিচার চান।

Leave A Reply

Your email address will not be published.