Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

184021lash_uddharমাসুম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামের সৌদি প্রবাসি বজলূ তালূকদাররের স্ত্রী রিক্তা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা হাসপাতালে নিহতের লাশ ফেলে পরিবারের লোকজন গাঢাকা দেয়। থানার উপ-পরিদর্শক শফিকুূল ইসলাম বলেন, হাসপাতালে লাশের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করি। এব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে পববর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, সৌদি প্রবাসি বজলু তালূকদার দীর্ঘদিন পর কয়েকদিন আগে দেশে ফিরে। দাম্পত্য জীবনে তাদের ১ ছেলে ও মেয়ে আছে। ঘটনার দিন উভয়ের কথা কাটা-কাটি হয়। পরবর্তীতে তাকে পরিবারের কেউ অসুস্থ্য অবস্থায় হাসপাতালে আনলে সেখানে সে মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.