ভাঙ্গায় বাসের চাপায় মটর সাইকেল আরোহী নিহত, আহত-২
মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা সংলগ্ন সুগন্ধা ফিলিং ষ্টেশনের সামনে অজ্ঞাত বাসের চাপায় মোটর সাইকেল চালক মোঃ রাজিব মাতুব্বর(১৯) ঘটনাস্থলে নিহত হয়। মোটর সাইকেল আরোহী নাজমুল মুন্সি(২২) ও সুজন গয়লা(২১) গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রাজিব উপজেলার চান্দ্রা গ্রামের মৃত্যু আব্দুস সালাম মাতুব্বরের পুত্র। আহতদের বাড়ী একই চান্দ্রা গ্রামে। ঘটনাটি বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা থেকে পুলিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়, পরিবহন বাসের নাম জানা যায়নি।