Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় বাসের চাপায় শিশুর মৃত্যু

ভাঙ্গা সংবাদদাতা, ফরিদপুর:
ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের নিকট মঙ্গলবার বিকালে বাসের চাপায় পড়ে হিরু মল্লিক (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের ছরোয়ার মল্লিকের ছেলে হিরু মল্লিক।
ঘটনার সময় হিরু ফরিদপুর-বরিশাল রোডের পূর্বসদরদী বাসস্ট্যান্ডের নিকট রাস্তা পার হচ্ছিল। এ সময় বরিশালগামী একটি বিআরটিসি বাস হিরুকে ধাক্কা দিলে হিরু রাস্তার পাশে গাছে আঘাত লেগে আবার বাসের সাথে ধাক্কা খায়। এতে মারাত্মকভাবে আহত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার বলেন, অতি দ্রুত বাসটি চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Leave A Reply

Your email address will not be published.