Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা
ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর বাজারে প্লাষ্টিকের বস্তায় চাউল বিক্রির আভিযোগে চার ব্যবসায়ীকে ২১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল ৫টায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা অনুযায়ী প্লাষ্টিকের বস্তায় প্রকাশ্যে চাউল বিক্রির অপরাধে ফরিদপুর থেকে পাট অধিদপ্তরের কর্মকর্তা আঃ সামাদ আজাদ, ভ্যাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা নিবার্হী অফিসার মোঃ আলমগীর হোসেন কে নিয়ে বড় বড় ব্যবসায়ীদের জরিমানা করেন। এরা হল- মোঃ সামচু ব্যপারী ১০হাজার টাকা,সুভোদ তাতী ৫হাজার টাকা,রাধেশ্যাম সাহা ৫হাজার টাকা ও বুলবুল মিয়াকে ১হাজার টাকা জরিমানা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজারের অন্য চাউল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.