Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় মিয়ানমারের মুসলিমদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

fb_img_1481023298962মোঃ রবিউল ইসলাম,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গনে মায়ানমারের মুসলিম রোহিঙ্গা নিধন, নিপীড়ন, ধর্ষন, গন হত্যা ও বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল হতেই ঈদগাহ মাদ্রাসার মাঠে ভাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের ধর্ম প্রান মুসুল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মিরা জড়ো হতে থাকে। উক্ত উপজেলার ওলামা মাসায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উলামা মাসায়েখ পরিষদে আহবায়কের দায়িত্ব পালন করেন ইকামাতে দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ মৃধা। মিছিলে হাজার হাজার মুসলিমদের কন্ঠে মিয়ানমারের প্রধান মন্ত্রী শান্তিতে নোবেল বিজয়ী সূচীর নোবেল বাতিল সহ তাহার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে থাকে। ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু করে শহর প্রদক্ষিন করে ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় এর মাঠে শেষ করেন। সমাবেসে বক্তব্য রাখেন ঈদগাহ মাদ্রাসার মহাতামিম মাওলানা তালহা, মাওলানা ইসাহাক মোল্লা, আল্হাজ হাবিবুর রহমান, মাওলানা সেলিম, মুফতি আঃ রহিম, মাওলানা সফিকুল ইসলাম, মাওলানা ইব্রাহিম মিয়া, প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.