Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় সাবেক ভাইসচেয়ারম্যানের কন্যা সহ আত্মহত্যা ২

ভাঙ্গা, ফরিদপুর থেকে রবিউল ইসলাম ঃ, dead-body-ppo-1
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান নুরুন্নাহার মায়ার কলেজ পড়–য়া কন্যা উর্মি আক্তার (১৮) আত্মহত্যা করেছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে মায়ের সাথে অভিমান করে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাশ দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা যানায়। তারা আরো জানায় সকালে মায়ের সাথে হাসপাতালে অসুস্থ বাবার চিকিৎসার টাকা নিয়ে ঝগড়া হয়। মা মায়া কাজের জন্য ফরিদপুর গেলে সেই সুযোগে উর্মি এই ঘটনা ঘটায়। এ ঘটনায় পুলিশের এসআই মোঃ খালিদ জানান মেয়েটি আত্মহত্যা করেছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি অপমৃতর মামলা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারের জিম্মায় রাখা হয়েছে।
অপরদিকে শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে বটগাছের সাথে ঝুলন্ত অবস্থায় আঃ ছামাদ (৬০) পিতা মমিনউদ্দিন হাওলাদার নামক এক ব্যক্তি লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। এবিষয়ে এস আই মোজাফফর জানান আঃ ছামাদ দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগিতেছিল, সে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি অপমৃতর মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.