Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় ২২৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

SAM_0239মাসুম-আল ইসলাম ,ভাঙ্গা ফরিদপুর ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ জুলাই ২০১৬ ইং তারিখ ১৭১৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা গোল চত্ত্বর এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন দক্ষিণ পাড় বাস ষ্ট্যান্ড অটো মালিক সমিতি অফিস এর সামনে পাকা রাস্তার উপর একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৭৩০ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ কামরুল চোকদাঁর (২৭), পেশা-মাদক ব্যবসা, পিতা-মোঃ সাগর চোকদাঁর, সাং-কনিকান্দা, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামী তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ০১টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রক্ষিত লালচে গোলাপী রংয়ের ২২৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট নিজ হাতে বের করে দেয় এবং আভিযানিক দলের সদস্যরা তার দখল হতে একটি সাদা রংয়ের ঝণগচঐঙঘণ, মডেল ই১৩র মোবাইল সেট, যাতে ০১টি গ্রামীণ সীম সংযুক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.