Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গা পৌর মেয়র পদে আ.লীগ প্রার্থীর বিজয়ের সম্ভাবনা শতভাগ।

ভাঙ্গা ,ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ foyez mia
দিন যত এগুচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে ফরিদপুরের ভাঙ্গা পৌর সভার মেয়র পদের নির্বাচনে আওয়ামলীগ প্রার্থী আবু ফয়েজ মোঃ রেজার বিজয়ের সম্ভাবনা শতভাগ। আগামী ২০ শে মার্চের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য লড়ছে ৫ প্রার্থী। আওয়ামীলীগ মনোনীত এ.এফ.এম.ডি রেজা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জামান মিয়া , ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত মোঃ আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী,এবং সৈয়দ আবুল ফজল প্রিন্স ।
ভাঙ্গা পৌর সভার ৯টি ওয়ার্ডে রয়েছে ১৫টি কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬শত বাষট্টি। ৫ প্রার্থীই প্রথম থেকেই নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তাদের দোয়া ও ভোট পাওয়ার জন্য। ভোটারদের মধ্যেও এই ভোট নিয়ে রয়েছে প্রচুর আগ্রহ আর উদ্দীপনা। নিজেদের বসবাসের জায়গাকে সুন্দর রাখার জন্য তারা বেছে নিবেন যোগ্য ব্যাক্তিকে। তাই ভোটারদের মধ্যে রয়েছে অনেক হিসাব নিকাশ। ১৯৯৭ সালে ভাঙ্গা পৌর সভা গঠনের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৯ বছরে পৌর সভার বেশ উন্নয়ন হয়েছে বলে মনে করেন অনেক ভোটার। এ ১৯ বছরে প্রশাসক ও মেয়র পদে ছিলেন আওয়ামলীগ মনোনীত প্রার্থী এ এফ এম ডি রেজা । ইতি মধ্যে এই অল্প সময়ে তার নিরলস চেষ্টায় পৌর সভাটি ৩য় শ্রেনীর থেকে প্রথম শ্রেনীর পৌর সভায় পরিনত হয়েছে। একদিকে যেমন ব্যাপক উন্নয়ন হয়েছে অন্যদিকে পৌর সভাকে র্দুনীতি মুক্ত রাখতে তিনি কঠোর ভুমিকা পালন করেছেন। ভোটারদের এমন ধারনার ভিত্তিতে ধরে নেওয়া যায় এবারও তিনি বিজয়ী হবেন। বি এন পি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান রয়েছে নড়বড়ে অবস্থানে। ভাঙ্গা আওয়ামলীগের ঘাটি হওয়ায় বি এন পি প্রার্থী সুবিধা করতে পারবে না বলে মনে করে অনেকেই।স¦তন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স ও ইসলামী শাসনতন্ত্রের মোঃ আসাদুজ্জামানের অবস্থা একই। বাকী রইল আরেক সতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী ।তিনি স¦তন্ত্র এমপি নিক্সন চৌধুরীর সমর্থিত হওয়ায় তার মতে তিনিও রয়েছেন ভাল অবস্থনে। তাই শেষ পর্যন্ত আওয়ামলীগ মনোনীত কাজী জাফরউল্লা সমর্থিত এ এফ এম ডি রেজা(আবু ফয়েজ মোঃ রেজা) এবং আবু জাফর মুন্সীর মধ্যে হবে আসল লড়াই। নাম না প্রকাশ করার শর্তে কয়েক ভোটার জানান আগামী ২০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে এখনো বেশ কয়েকদিন বাকী , দেখি কোন প্রার্থী কেমন কর্মসুচী দেন। এ ছাড়াও মেয়র হবেন পৌর সভার প্রধান তাই তার শিক্ষাগত যোগ্যতা,সততা ও আন্তরিকতাও দেখার বিষয় বলে জানান অনেক ভোটার। এবার দেখেশুনে ভোট দেওয়ার কথা ভাবছেন অনেকেই। তাই ভোটারদের মতামতের ভিত্তিতে বলা যায় প্রার্থী ৫ জন হলেও এবার নির্বাচনের ফলাফল হবে একপেশে। নির্বাচনের ফলাফল শতভাগ আবু ফয়েজ মোঃ রেজার দিকে হবে। গত নির্বাচনের দিকে তাকালে দেখা যায় ভাঙ্গা নদীর উত্তর পাশে ৩ জন প্রভাবশালী প্রার্থী ছিল এবার এখানে একমাত্র প্রার্থী আবু ফযেজ মোঃ রেজা । অন্য দিকে নদীর দক্ষিন পাড়ে প্রার্থী ৪ জন এ ছাড়াও কলেজ পাড়ে কোন প্রার্থী নেই যেখানটা ফয়েজ মিয়ার ভোট ব্যাংক হিসাবে পরিচিত। এ ছাড়া তার সততা ও নিষ্ঠা ভাঙ্গা পৌর বাসীকে করেছে মুগ্ধ।সর্বত্য তিনি প্রশংসনী ,সবার নিকট তিনি ভাল মানুষ হিসাবে পরিচিত। তাই এবারের নির্বাচনে ফলাফল শতভাগ ফয়েজ মিয়ার দিকে যাবে বলে মনে করেন অনেক ভোটার। এ ব্যাপারে আবু ফয়েজ মোঃ রেজা বলেন ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠালগ্ন হতে এ পর্য়ন্ত একাধিকবার জনগন আমাকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করেছে। তাদের দেওয়া দ্বায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি।ব্যাপক উন্নয়ন মুলক কাজের মাধ্যমে ভাঙ্গাকে সুন্দর রাখার চেষ্ট করেছি। জনগনের দাবীর কারনেই আবার প্রার্থী হয়েছি ।আশা করি বিপুল আমাকে ভোটে নির্বাচিত করে সাধারন জনগন তাদের ভালবাসার প্রমান দিবে। এবার নির্বাচিত হলে বাকী কাজগুলো শেষ করে পরবর্তী প্রজন্মের জন্য একটি আধুনিক ভাঙ্গা রেখে যেতে পারব।এ ব্যাপারে আবু জাফর মুন্সী বলেন আমি নির্বাচিত হলে ভাঙ্গাকে সত্যিকারের মডেল পৌর সভায় পরিনত করব।

Leave A Reply

Your email address will not be published.