Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাবনার প্রতিক্ষা শেষ হলো

b-9বিনোদন ডেস্ক:
বেশ কিছু টিভি নাটকে অভিনয় করে নিজের প্রতিভার জানান দেন অভিনেত্রী ভাবনা। প্রস্তাব আসতে থাকে চলচ্চিত্রে অভিনয়ের। কিন্তু ভাবনা অপেক্ষা করছিলেন মনের মত একটি ছবির। সেই ছবি পেয়েও গেলেন। এরপর সেই ছবির গল্প আর চরিত্র নিয়ে ভাবনা যেন ডুব দিলেন। বন্ধ করে দিলেন সকল ধরনের নাটকে অভিনয়। কারণ তিনি মনে প্রাণে তার চরিত্রটি নিজের মাঝে ধারণ করতে চাচ্ছিলেন। আর এর জন্য নিজেকে তৈরি করতে কিছুটা তো সময় দিতেই হবে। প্রায় বছর খানেক সময় ধরে প্রস্তুতিপালা শেষ করে অবশেষে গত ১৫ এপ্রিল থেকে ছবিটির শ্যুটিং শুরু করলেন এ অভিনেত্রী। ছবির নাম ‘ভয়ঙ্কর সুন্দর’। মতি নন্দির গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন অনিমেষ আইচ। ঢাকার সদরঘাট থেকে ছবিটির শ্যুটিং শুরু হয়। এরপর ১৬ এপ্রিল বরিশালে এবং ১৭ এপ্রিল থেকে কুয়াকাটায় শ্যুটিং হয়। এ ছবিতে ভাবনার নায়ক হিসেবে অভিনয় করবেন ভারতের পশ্চিমবঙ্গের আঞ্চলিক অভিনেতা পরমব্রত। তিনি ২২ এপ্রিল থেকে শ্যুটিংয়ে অংশ নিবেন। ছবিটিতে আরো অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, সৈয়দ হাসান ইমাম, ফারুক আহমেদ, অ্যালেন শুভ্র, দিহান, শিল্পী সরকার অপু প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

Leave A Reply

Your email address will not be published.