Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতশাসিত কাশ্মিরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা গ্রেপ্তার

12.+Kashmirআন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অন্যতম শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি বলছে, কারাগার থেকে মুক্তি পাওয়ার একমাস পরই তাকে আবার গ্রেপ্তার করা হল। পুলিশ দাবি করেছে, মাসারাত তার অনুসারী-সমর্থকদের পাকিস্তানের পতাকা উত্তোলন করার জন্য উৎসাহিত করছিলেন। শুক্রবার শ্রীনগর শহরে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১০ সালে কাশ্মিরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সহিংস আন্দোলনে জড়িত থাকার অভিযোগে চার বছরের কারাবাস শেষে গেল মাসে মুক্তি পেয়েছিলেন তিনি। ২০১০ সালের ওই সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছিলেন। ভারতশাসিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের জোট হুরিয়াত কনফারেন্সের সদস্য কট্টরপন্থি নেতা মাসারাত। তার মুক্তিতে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পাটি (বিজেপি) প্রতিবাদ জানায়। জন্মু ও কাশ্মিরে বিজেপি পিপলস ডেমক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে জোট বেধে ক্ষমতায় এসেছে। কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মাদ সাইদ বলেছেন, এই রাজ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর স্বার্থে তারদল বিচ্ছিন্নতাবাদী নেতাদের কারাগার থেকে মুক্তি দিয়ে যাবে। কিন্তু বিজেপি অভিযোগ করেছে, মুফতি মোহাম্মাদ বিচ্ছিন্নতাবাদী নেতাদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগে দলের (বিজেপি) নেতাদের সঙ্গে কোনো আলোচনা করেননি।

Leave A Reply

Your email address will not be published.