Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতীয় ৪৬ জেলেকে আটক করেছে পাকিস্তান

1.+feshermenআন্তর্জাতিক ডেস্ক:

অবৈধভাবে মাছ ধরা ও অনুপ্রবেশের অভিযোগে আরব সাগর থেকে ৪৬ জন ভারতীয় জেলে ও তাদের মাছ ধরার নৌকাগুলো আটক করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। শুক্রবার এদের আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা সংস্থা (এমএসএ)। অভিযোগ দায়ের করার পর আটক ভারতীয় জেলেদের করাচির একটি থানা হাজতে রাখা হয়েছে। শনিবার তাদের আদালতে চালান করার কথা রয়েছে বলে জানিয়েছেন এক পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতীয় জেলেদের আটক করলো পাকিস্তানি কর্তৃপক্ষ। ২২ জানুয়ারি পাকিস্তানি নৌসেনারা ৩৮ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছিল। এরআগে নভেম্বরে আরো ৬১ জন ভারতীয় জেলেকে আটক করেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। ফেব্র“য়ারিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে টেলিফোন করে ইসলাবাদে শীর্ষ কূটনৈতিক পাঠানোর প্রতিশ্র“তি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ১৭২ জেলেকে মুক্তি দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। জলসীমা লঙ্ঘণের দায়ে ভারত ও পাকিস্তান নিয়মিতভাবে একে অপরের জেলেদের আটক করে থাকে। দেশ দুটির জলসীমা সুনির্দিষ্ট না হওয়ায় ও অনেক জেলে নৌকায় গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি না থাকায় প্রায়ই এমন লঙ্ঘণের ঘটনা ঘটে আর তাতে গ্রেপ্তারের শিকার হন দেশ দুটির জেলেরা।

Leave A Reply

Your email address will not be published.