Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতের বিপক্ষে দেশের জন্যে জিততে চান এনামুল

স্পোর্টস করেসপন্ডেন্ট:
অনেকটা পর্দার আড়ালেই চলে গিয়েছিলেন বিশ্বকাপে ইনজুরি পাওয়া বাংলাদেশের ডান হাতি ওপেনার এনামুল হক বিজয়। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে না থাকলেও এবার ভারতের বিপক্ষে ঠিকই বাংলাদেশের প্রাথমিক দলে যায়গা পেয়েছেন এনামুল হক। বাংলাদেশ দলে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা দেখে নিজের জায়গাটা ধরের রাখতে ভালো পারফর্ম করার দিকে মনযোগ দিতে চান এনামুল। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এনামুল হক বলেন, ‘দলের অসাধারণ পারফর্মেন্সে আমি খুব ই খুশি। দলে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে যা আমাদের জন্যে ভালো। গত কয়েকমাস ধরে বাংলাদেশ যেভাবে খেলছে সেটা সত্যি ই প্রশংসা পাওয়ার মত। আমিও দলের হয়ে আমার সবটুকু দিয়ে ভালো খেলতে চাই।’ ভারতের পূর্নশক্তির দল পাঠানো নিয়ে নানান জল্পনা কল্পনা হলেও শেষ পর্যন্ত পূর্নশক্তির দলই পাঠিয়েছে ভারত। এ সম্পর্কে এনামুল বলেন, ‘আমরা আমাদের নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে চাই। সত্যি কথা বলতে ভারত যে রকম দলই পাঠাক না কেন আমরা সব রকম দলের বিপক্ষেই ভালো খেলার প্রত্যয়ে বলিষ্ঠ। তবে এটা ঠিক, এই সিরিজটা খুবই জাকজমকপূর্ণ হবে। ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারার পর দর্শকদের যে সাড়া দেখেছিলাম তা ছিল অভূতপূর্ব। তাই আশা করি এই সিরিজটাও অনেক উত্তেজনাপূর্ণ হবে।’ নিজের ভালো করার ব্যাপারে এনামুল বলেন, ‘আমি দেশের জন্যে একটি কিংবা দুইটি ম্যাচ জিততে চাই। আমি খুবই আÍবিশ্বাসী এই ব্যাপারে যদি আমি সুযোগ পাই তাহলে ভালো কিছুই করবো যাতে দল এবং আমি গর্ব করতে পারি আমাকে নিয়ে।’

Leave A Reply

Your email address will not be published.