Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতের মনিপুরে জঙ্গি হামলায় ২০ সেনা নিহত

1433410408আন্তর্জাতিক ডেস্ক: 

মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলায় মৃত্যু হল ২০ সেনাকর্মীর। আহত অন্তত ১১ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেলি জেলায়।

এ দিন সকালে ছ’নম্বর ডোগরা রেজিমেন্টের জওয়ানেরা চারটি গাড়িতে করে রুটিন টহলদারির পর যখন মোতুল থেকে ইম্ফলের দিকে আসছিলেন তখনই আচমকা হামলা হয় বাহিনীর উপর। সেনা সূত্রে খবর, দলটি যখন ইম্ফল থেকে দু’শো কিলোমিটার দূরে তোঙ্গনউপাল-নিউ সামতাল সড়কের উপর দিয়ে আসছিল, তখনই শক্তিশালী আইইডি বিস্ফোরণ হয়। একই সঙ্গে রকেট চালিত গ্রেনেড দিয়েও হামলা চালান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Leave A Reply

Your email address will not be published.