Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতের যুব দলের অধিনায়ক গ্রেপ্তার

photo-1452692001

আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। তরুণ ক্রিকেটারদের সেরা প্রতিোগিতার মাত্র সপ্তাহ দুয়েক আগে কী বিপদেই না পড়ল ভারত। বেপরোয়া গাড়ি চালানোর পর রাস্তায় মারামারি করার অপরাধে গ্রেপ্তার হয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ইশান কিষান।

১৭ বছর বয়সী ইশানের অপরাধ বেশ গুরুতর। মঙ্গলবার ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিয়ে বসে তাঁর গাড়ি। অটোরিকশায় থাকা এক মধ্যবয়সী নারী ও এক তরুণী বেশ ব্যথাও পান। সঙ্গে সঙ্গে রাস্তার কিছু লোক ঘিরে ধরে ইশানকে। দু-চার ঘা দিয়েও বসে। ইশানও হাত গুটিয়ে থাকেননি, মারামারিতে জড়িয়ে পড়েন তিনিও। কিছুক্ষণ পর পুলিশ এসে ইশানসহ মারামারি করা লোকগুলোকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়।

তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি। ইশানের বাবা প্রণব পাণ্ডে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। গাড়িটা তাঁরই। থানায় গিয়ে আহতদের চিকিৎসা আর অটোরিকশা মেরামতের প্রতিশ্রুতি দিয়ে ছেলেকে নিয়ে যান তিনি।

২০ জানুয়ারি ইশানের নেতৃত্বে ঢাকায় আসার কথা ভারতীয় দলের। তবে এই ঘটনার পর ইশান আসবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হিন্দুস্তান টাইমসকে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব ও জুনিয়র ক্রিকেট কমিটির আহ্বায়ক অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ‘আমরা রিপোর্টের অপেক্ষায় আছি। সেটা দেখেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave A Reply

Your email address will not be published.