Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে ডুকাতির সুপারবাইক

রকমারি ডেস্ক:
ইতালির সুপারবাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান ডুকাতি ফের ভারতে তাদের ব্যবসা শুরু করেছে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে দুইটি মোটরসাইকেল ভারতের বাজারে ছাড়ে। সেদেশে ডুকাতির পরিবেশক প্রিসিশন মোটরস। প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ডুকাতির সুপারবাইক আমদানি এবং বাজারজাত করে আসছিল। দুই বছর বন্ধ থাকার পর পুনরায় ডুকাতি ভারতের বাজারে এলো। এ বিষয়ে ডুকাতি এশিয়ার জেনারেল ম্যানেজার পিয়ারফ্রান্সিসকো স্ক্যালজো বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেও ডুকাতি একই মানের মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে।’ ভারতের বাজারে ডুকাতির বেশ কয়েকটি মডেল পাওয়া যাবে। এগুলো হলো ডাইভেল, হাইপারমোর্টাড, হাইপারস্টারডা এবং মনস্টার সিরিজ। এসব বাইক পৌঁনে সাত লাখ রুপি থেকে ৪০ লাখ রুপিতে মিলবে।ডুকাতির সুপারবাইকের মধ্যে সবচেয়ে পাওয়ার ফুল বাইক ১২৮৫ সিসির। এটির মডেল পেনিগেল এস। ভারতের বাজারে এটার দাম ৪০.৬৫ লাখ রুপি।

Leave A Reply

Your email address will not be published.