Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে দুটি ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪

ভারতের মধ্যপ্রদেশের হারদা এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন দুর্ঘটনায় পড়ে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। ভূপাল থেকে ১৬০ কিলোমিটার দূরে খুদাভা রেল স্টেশনের কাছে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেস মাচক নদীর ওপর ওই সেতু পার হওয়ার সময় ছয়টি বগি লাইন ছেড়ে বেরিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে উল্টো দিক থেকে আসা মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়।

এনডিটিভির খবরে বলা হয়, দুই ট্রেনের প্রায় ২৪ জন নিহত এবং ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা ট্রেন দুটি থেকে সরিয়ে নিয়েছেন প্রায় ৩০০ যাত্রীকে।

Leave A Reply

Your email address will not be published.