ভারতে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১৩
ভারতের ঝাড়খণ্ডে বাস ও ট্রাক সংঘর্ষে ১৩ পুণ্যার্থী নিহত হয়েছেন। শুক্রবার সরাইকেলা খারসওয়ার জেলায় এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আরো কয়েকজন আহত হয়েছেন। তাদের জামসেদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার বাসটির সব যাত্রী পুণ্যার্থী ছিলেন। তারা বিহারের সিওয়ানের বাসিন্দা। পুণ্যার্থীরা দেওগড়েরর বাবাধাম মন্দির পরিদর্শন করে ওডিশার পুরীতে গিয়েছিলেন। সেখান থেকে সিওয়ান ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।