Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে ভবনধসে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি ভবন ধসে পড়ায় নিহত হয়েছেন নয়জন। ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে শহরের বি ক্যাবিন এলাকায় সোমবার রাত পৌনে ৩টার দিকে তিনতলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় ১২ জন। থানে পৌর করপোরেশনের মুখপাত্র সন্দ্বীপ মালবি জানিয়েছেন, ‘ধারণা করা হচ্ছে, এখনো ১৫ জনের মতো লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।’

সন্দ্বীপ মালবি জানিয়েছেন, ধসে পড়া ভবনটি বসবাসের অনুপযোগী ঘোষণা করার পরও লোকজন সেখান থেকে সরে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি দল। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা দ্বিগুণ হতে পারে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

Leave A Reply

Your email address will not be published.