Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতে ভর্তি কেলেঙ্কারির ঘটনায় সিবিআইকে তদন্তের দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের মধ্যপ্রদেশে ভর্তি কেলেঙ্কারির ঘটনা তদন্তে সিবিআইকে দায়িত্ব দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে, তদন্তে শীর্ষ আদালতের নজরদারির প্রয়োজন আছে কিনা, তা জানাতে ২৪ জুলাইয়ের মধ্যে সিবিআইকে নির্দেশও দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

ভর্তি কেলেঙ্কারির ঘটনায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ও সরকারি চাকরির পরীক্ষায় অর্থ নিয়ে অনুত্তীর্ণদের ভর্তি ও চাকরি দেয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হওয়ার এ ঘটনায় চাপের মুখে পড়েছে বিজেপি সরকার।

আর এই দুর্নীতির কথা প্রকাশের পর এর সাক্ষী থেকে শুরু করে ঘটনার সঙ্গে কোন না কোন ভাবে সংশ্লিষ্ট ৪৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এসব ঘটনাকে আত্মহত্যা বললেও বিরোধীদের অভিযোগ ভর্তি কেলেঙ্কারির ঘটনার সঙ্গে এসব মৃত্যুর যোগসূত্র রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নজরদারিতে এ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং।

Leave A Reply

Your email address will not be published.