Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে মাওবাদীদের হাতে অপহৃত ৪ পুলিশের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মাওবাদীদের হাতে অপহৃত চার পুলিশ কর্মকতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ছত্রিশগড়ের বিজাপুর জেলা থেকে তাদের মৃতদেহগুলো উদ্ধার করা হয়।  চলতি সপ্তাহের প্রথম দিকে বিজাপুর থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় মাওবাদীরা।অপহরণের পর সন্ত্রাসীরা তাদের আদামপালি গ্রামের দিকে নিয়ে যায় বলে ধরণা করা হচ্ছিল।

সোমবার সন্ধ্যায় বিজাপুর জেলার বাসতার এলাকার সাকানপাল্লি-কুতারু সড়কে একটি যাত্রীবাহী বাস থেকে দুই পুলিশ কর্মকর্তাকে তুলে নিয়ে যায় মাওবাদী বিদ্রোহীরা। এই ঘটনার মাত্র কয়েক মিনিট পর একই এলাকায় একটি মোটরসাইকেল থেকে আরো দুই পুলিশকে অপহরণ করে মাওবাদীরা।

বিজাপুর পুলিশ সুপারিনটেনডেন্ট কেএল দুর্বা জানিয়েছেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যতীত কোনো জওয়ানকে বিদ্রোহী প্রভাবিত ওই অঞ্চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়না। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিজাপুর বেড়াতে গিয়েছিলেন ওই চার জওয়ান।’

অপহরণের পর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল ছত্রিশগড় পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.