Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিক নিহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মানিক কুমার নন্দী (৪৮) ভারতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মানিক কুমার নন্দী গত ৩ ফেব্র“য়ারি স্বপরিবারে ছোট দুই ভাই শেখর কুমার নন্দী ও সঞ্জয় কুমার নন্দীর বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য মালদহের মাচামারি এলাকায় যায়। কিন্তু পরের দিনই বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।
মালদহ হাসপাতালে ময়না তদন্ত শেষে গত কাল তাকে ভারতেই দাহ (শেষকৃত্য) করা হয়েছে। মানিক কুমার নন্দী আড়ানী পৌর বাজার এলাকার দশআনী মহল্লার মৃত নাড়– নন্দীর ছেলে।

Leave A Reply

Your email address will not be published.