Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ময়মনসিংহের ভালুকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- আক্কাস আলী (৫০), কুলেছা বেগম (৪২) ও কামরুল ইসলাম (৩৫)।

বুধবার (০৩ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাজার ও সকালে সিডস্টোর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুই পোশাক শ্রমিক দম্পতি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন কুলেছা বেগম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীকেও মৃত ঘোষণা করেন। আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সকালে মহসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কামরুল ইসলামের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.