Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভিন্নধর্মী স্বাদে মুচমুচে মাছ ভাজা

masala fish fryরকমারি ডেস্ক:
মাছ তো সকলেই ভাজতে জানেন, তাহলে এই মাছ ভাজার বিশেষত্ব কী? বিশেষত্ব হল,
ফারহানা রহমানের রেসিপিতে ভাজা এই মাছের উপরের দিকটা হবে খুবই মুচমুচে এবং ভেতরটা হবে মসলায় ভরপুর নরম এবং রসালো। সাধারণত মাছ ভাজার মত শুকনো হয়ে যায় না ভাজার পর। এই রেসিপিতে সেটা হবে না মোটেই। আর স্বাদ? যে কেউ মনে রাখবে বহুকাল। চলুন, জেনে নিই রেসিপি।
উপকরণ:
২ টি আস্ত বড় রূপচাঁদা মাছ অথবা আপনার পছন্দমত কোনো মাছ।
দেড় চা চামচ ভিনেগার
১ চা চামচ রসুন বাটা
১ চা চামচ আদা বাটা
হাফ চা চামচ জিরা গুঁড়ো
হাফ চা চামচ ধনে গুঁড়ো
১ টেবিল চামচ মরিচ গুঁড়ো (আরো বেশি দিতে পারেন)
হাফ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ মত লবণ
ভাজার জন্য তেল
প্রনালী:
-আস্ত মাছগুলো ভালো করে পরিষ্কার করে দুই পাশে গভীর ভাবে চিড়ে নিতে হবে।
-এবার সব উপকরণ দিয়ে মাছ মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে।
-ননস্টিক প্যান এ অল্প পরিমাণ তেল দিয়ে অল্প তাপে মাছ ভাজুন। মাছ ভাজা হতে ৩০ থেকে ৪০ মিনিট লাগবে। এতে একটু সময় বেশি লাগলেও উপরের দিকটা দারুন মুচমুচে হবে।
-গরম গরম পরিবেশন করুন পছন্দের যে কোন রাইসের সাথে।

Leave A Reply

Your email address will not be published.