Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে ওসি ফরিদুল স্থানীয়দের বরাতে পাঁচ জন নিহতের কথা জানালেও ভূঞাপুর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল কাদের পরে জানান, এক শিশুসহ অটোরিকশার তিন যাত্রী মারা গেছেন এ ঘটনায়।

হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.