ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবি
ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা এখন পর্যন্ত পরিষ্কাভাবে কিছু জানা যায়নি। মঙ্গলবার (০৫ মে) সেভ দ্য চিলড্রেনের বরাত দিয়ে এ নৌকাডুবির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, রোববার (০৩ মে) এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নৌকাটিতে একশ’ ৩৭ জন যাত্রী ছিলেন বলে জানায় সেভ দ্য চিলড্রেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে এ দুর্ঘটনায় কত সংখ্যক হতাহত হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সেভ দ্য চিলড্রেন। এ নিয়ে চলতি বছর এরই মধ্যে ভূমধ্যসাগরে নৌকা ডুবে এক হাজার আটশ’ ২৯ জনের সলিল সমাধি ঘটল।
