Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

bhভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজল হকের পুত্র মাসুদ রানা (৩২) নিজস্ব মিটারের স্থান পরিবর্তন করার জন্য পল্লীবিদ্যুৎ অফিসের দুই লাইনম্যানকে নিয়ে আসে। লাইন ম্যান পোলে উঠে মাসুদ রানাকে তার টান দিতে বলে, তার টানা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মাসুদ রানা মৃত্যুর কোলে ঢোলে পরে। কেউ কিছু বোঝার আগেই লাইনম্যানরা তাদের সরঞ্জামাদি ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা মাসুদ রানাকে উপজেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রবিবার বিকাল ৩ টায় উপজেলার পশ্চিম ভোটহাটের গ্রামের বাড়ীতে তার দাফন সম্পন্ন হয়।

Leave A Reply

Your email address will not be published.