ভূরুঙ্গামারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা
নাগেশ্বরী প্রতিনিধি, কড়িগ্রাম:
অনুষ্ঠিত হলো ভূরুঙ্গামারী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-১৫। শুক্রবার রাতে উপজেলার খান মোড়স্থ নবগঠিত ভূরুঙ্গামারী প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম মিলনায়তনে ব্যবসায়ী সংগঠনটির এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন খানের স্বাগত বক্তব্য শেষে উপস্থিত সদস্যদের সামনে সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শ্রী মহাদেব চন্দ্র সাহা।
আলোচনা পর্ব শেষে উপজেলা সদরের ৫১ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনটির সভাপতি আব্দুল্লাহেল কাফি (ডাবলু) সমাপনী বক্তব্য রাখেন ।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন মোল্লা, আমান উল্লাহ, অনিল চন্দ্র, নন্দ সাহা, শাহ আলম ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি মো. যুবরাজ খান , সম্পাদক আসাদুজ্জামান খোকন প্রমুখ।