Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভেরিফাইড হলো শাকিবের পেজ

বিনোদন প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। ২৬ মে রাতে এই জনপ্রিয় অভিনেতার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজ ভেরিফাইড করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পেজটি স্বীকৃতি পাওয়ায় দারুণ খুশি তিনি। তিনি বলেন, ‘যখন কোন ভালো খবর আসে তখন সবাই খুশি হয়। আমিও তার ব্যতিক্রম নই। এজন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আমার দর্শক শ্রোতাদের প্রতি কৃজ্ঞতা জানাচ্ছি। ভক্তদের ভালোবাসায় আজকে আমি শাকিব খান। আবারও তাদের ভালোবাসার বহি:প্রকাশ দেখলাম।’ শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। পরিচালক সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান । সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.