Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে গুরুতর আহত ১

ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া ভেড়ামারা ফারাকপুরে গতকাল শনিবার দুপুর ১টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভেড়ামারা পৌরসভার ফারাকপুর ১ নং ওয়ার্ড এর কড়িয়ালী’র বাড়ির অওর পার্শ্বে রবিউল কাঠমিস্ত্রির বাড়ির সামনের বেল গাছের নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মৃত বকুল শাহের পূত্র ভেড়ামারা ফারাকপুর গোরস্থানের স্বে^চ্ছাসেবক মো. মল্লিক শাহ (৮০) গুরুতর আহত হয়েছেন।

কড়িয়ালী’র পূত্র মো. রকি জানায়, দুপুর ১টার দিকে বিকট শব্দে বোমার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং আহত অবস্থায় ভেড়ামারা ফারাকপুর গোরস্থানের স্বেচ্ছাসেবক মো. মল্লিক শাহকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত ডাক্তার জানান, মল্লিক শাহ এর দুই চোখে, ডান কানে ও বাম হাতে বোমার অনেকগুলো স্লিটার ঢুকে আছে, আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করি।

ভেড়ামারা ফারাকপুর গোরস্থানের সেচ্ছাসেবক মো. মল্লিক শাহ এর পূত্র কাঠমিস্ত্রি মো. রবিউল ইসলাম জানান, আমার আব্বা আজ সকাল থেকেই আমার বাড়ীর পশ্চিম পার্শ্বে নারিকেল গাছটি কাটছিলো, কাটা গাছটি বেল গাছের নিচে রাখতেই আমরা বিকট শব্দ শুনতে পায় ও ঘটনাস্থলে আব্বাকে রক্তাক্ত অবস্থায় দেখি।

এলাকাবাসী জানায়, কে বা কারা অজ্ঞাত দুর্বৃত্তরা বেল গাছের নিচে বেশ কয়েকটি বোমা পুতে রেখেছিল। ভেড়ামারা থানা’র এস.আই যায়েদ জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত সংগ্রহ করেছি।

Leave A Reply

Your email address will not be published.