Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভোলার মনপুরায় ট্রলারডুবি, ৬ লাশ উদ্ধার

ভোলা সংবাদদাতা:   ভোলার মনপুরায় মেঘনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবিতে ৪ শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২০ যাত্রী।

উদ্ধারকৃত অন্য ১০ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কলাতলীর আবাসন ঘাট থেকে রামনেওয়াজের কাটখালি ঘাট আসার পথে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় জেলেরা তাৎক্ষনিক নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক।

Leave A Reply

Your email address will not be published.